সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

 

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী বাজারে একটি ঘর মেরামতের কাজকে কেন্দ্র করে বাধা প্রদান এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

 

অভিযোগকারী মো. হাবিবুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে বালিয়ামারী বাজারে অবস্থিত একটি ঘরের বৈধ মালিক ও ভোগদখলকারী। সম্প্রতি ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের কাজ শুরু করেন।

 

তার অভিযোগ, এ সময় চর রাজিবপুর আলিম মাদ্রাসার শিক্ষক মো. নিউটন লিচু এবং জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউর রহমান তার কাছে চাঁদা দাবি করেন। দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানালে তারা ঘর মেরামতের কাজে বাধা দেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন তিনি।

 

হাবিবুর রহমানের দাবি, এ কারণে সংস্কার কাজ বন্ধ হয়ে গেছে এবং এতে তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যাতে তিনি নির্বিঘ্নে ঘর মেরামতের কাজ সম্পন্ন করতে পারেন, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।