শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কক্সবাজারে শিক্ষক হত্যা: মুক্তিপণ দাবির পর হত্যাকাণ্ড, প্রধান হোতা গ্রেপ্তার

কক্সবাজারে শিক্ষক হত্যা: মুক্তিপণ দাবির পর হত্যাকাণ্ড, প্রধান হোতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-



 

র‌্যাবের একটি অভিযানে কক্সবাজারের পেকুয়া উপজেলার স্কুল শিক্ষক আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিপণ দাবির পর শিক্ষককে অপহরণ করে হত্যা করা হয়েছিল।
 

গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর সদর উপজেলার চরপুরচণ্ডী গ্রামের বাসিন্দা রুবেল।
 

গত ২৮ সেপ্টেম্বর পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলামকে অপহরণ করা হয়। পরে তার মোবাইল ফোন থেকে স্বজনদের কাছে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পর থেকেই এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুবেলকে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।
 

র‌্যাব সূত্র জানায়, রুবেল এই হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের একজন। সে নিজেই অপহৃতের পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেছে। এছাড়া, অপহরণের আগে থেকেই আরিফুলের ওপর নজরদারি চালাচ্ছিল রুবেল।
 

গ্রেপ্তারের পর রুবেল এই হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে তদন্ত চলছে।
 

উল্লেখ্য, অপহরণের ১৩ দিন পর শুক্রবার আরিফুলের মরদেহ তার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।