সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এনএসসিকে চিঠি দিলেন বিভাগের কাউন্সিলররা

এনএসসিকে চিঠি দিলেন বিভাগের কাউন্সিলররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অক্টোবরের নির্বাচনে অনিয়ম তদন্তের দাবি জানিয়ে রোববার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দিয়েছেন তামিম ইকবালরা। এর দুই দিন পর একই দাবিতে মঙ্গলবার জেলা ও বিভাগীয় ক্রিকেট সংগঠকরা এনএসসিকে চিঠি দিয়েছেন।

 

২০২৫ সালের ৬ অক্টোবর ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বিসিবির নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমিনুল ইসলাম বুলবুলের প্যানেলের পক্ষ নিয়ে নির্বাচন পরিচালনা করেন। সরকারি ক্ষমতা ব্যবহার করে জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন দিয়েছেন বুলবুল। 

 

বুলবুলের নির্দেশনাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাও করেছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সংগঠকরা। ওই মামলা পুনরায় চালু করার আগের প্রক্রিয়াগুলো এগিয়ে নিচ্ছেন ক্রিকেট সংগঠকরা। 

 

এদিকে ক্লাব ক্যাটেগরি থেকে ৫০টি ক্লাবের কর্মকর্তারা স্বাক্ষর করেছেন। জেলা ও বিভাগীয় ক্যাটেগরি থেকে ৫৩ জন স্বাক্ষর করেছেন চিঠিতে। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা চিঠি দিয়েছি বাকি কাজ এনএসসির। তারা তদন্ত করে নিশ্চয়ই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিবে।’