‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ অক্টোবর রাতে দক্ষিণ হরিণখাইন তরুণ সমাজের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে তকরির করেন মুফতি আল্লামা মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি ও মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর এবং আবদুল ওয়াহাব জামে মসজিদের খতিব ক্বারী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আসন্ন দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে তিনি স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর অপ্রয়োজনে রাস্তাঘাটে ঘোরাঘুরি থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ওসি আরও বলেন, রাত ১০টার পর রাস্তাঘাটে মাদক কারবারি, জুয়াড়ি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেন তিনি।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।







