সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু

মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু

আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

 

জামালপুরের মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় রাতুল। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনেরা।

 

পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

 

এদিকে, ১৬ মাস বয়সী শিশু রাতুলের এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় ফাজিলপুর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।