শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৩:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় SAWAB এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় SAWAB এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-

 

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বেসরকারি সংস্থা SAWAB (সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (২৯ মার্চ) ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন এ অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করে।

 

SAWAB এর ডিরেক্টর মোঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ শহিদুল ইসলাম মুকুল। 

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল বারী, SAWAB এর জেনারেল ম্যানেজার আবুল হাসান, ম্যানেজার খোরশেদ আলম, অফিসার তানভীর শুভ, অধ্যক্ষ খলিলুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, আশফাকুর রহমান বিপু, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, মাস্টার আব্দুল ওহাব, মোহাম্মদ আব্দুল হান্নান, মাওঃ শরীফ মোস্তাফিজ বিল্লাহ, সাইফুল আলম, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।

 

এতে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার সহস্রাধিক রোজাদারা এ সময়ে উপস্থিত ছিলেন।