রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫২:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •

পটিয়ায় দুর্নীতি-অনিয়ম রোধে ৬০ স্থানে অভিযোগ বাক্স স্থাপন

পটিয়ায় দুর্নীতি-অনিয়ম রোধে ৬০ স্থানে অভিযোগ বাক্স স্থাপন

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতি, অনিয়ম ও সরকারি সেবা পেতে হয়রানি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বাক্স স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি।

রোববার (গতকাল) দুপুরে পটিয়া উপজেলা পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের কথা জানান সংসদ সদস্য এনামুল হক এনাম। প্রাথমিকভাবে উপজেলা ও পৌরসভার ৬০টি স্থানে এসব অভিযোগ বাক্স স্থাপন করা হচ্ছে বলে জানানো হয়।

সংসদ সদস্য বলেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ বাক্সে জমা পড়া অভিযোগ যাচাই-বাছাই করে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ, অনিয়ম এবং সরকারি সেবা প্রদানে গড়িমসি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে উপজেলা ও পৌরসভার ৬০টি স্থানে অভিযোগ বাক্স স্থাপনের মাধ্যমে জনগণের অভিযোগ গ্রহণ এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পরিকল্পনার কথা জানানো হয়।