সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

 

রাওয়ালপিন্ডিতে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। তবে টানা বৃষ্টির কারণে টসও সম্ভব হয়নি, ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে।
 

এবারের আসরে বাংলাদেশের প্রাপ্তি কেবল এই এক পয়েন্ট। তবে এই পয়েন্ট ভাগাভাগির ফলে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন আসেনি, কারণ দুই দলের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আগামী রোববার সেমিফাইনালে জায়গা করে নেওয়া ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি হবে গ্রুপসেরার লড়াই।
 

এর আগে একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছিল, যা শেষ পর্যন্ত ম্যাচ না হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।