শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অসুস্থ গরু জবাই: দুই কসাইকে কারাদণ্ড

অসুস্থ গরু জবাই: দুই কসাইকে কারাদণ্ড

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-

 

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরু জবাইয়ের অপরাধে দুই কসাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ সাজা ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন:

  • সুমন মিয়া: উপজেলার রানীগঞ্জ বাজার মসলিশপুর এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে।
  • সাদ্দাম হোসেন: রাজবাড়ি এলাকার ফেরদৌস হোসেনের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত সূত্র জানায়, রানীগঞ্জ বাজার এলাকায় একটি অসুস্থ পশু জবাই করে বাজারে নেওয়ার সময় এই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা হলে আদালত উপরোক্ত সাজা ঘোষণা করেন।

পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন অমান্য করার দায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।