শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূতকরণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূতকরণ

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটি বিভাগ—জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করার অনুমোদন দিয়েছেন।

এই সিদ্ধান্তের পেছনে বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয় ও গতিশীলতা আনয়নের গুরুত্ব বিবেচনা করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই একীকরণের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে কাজের সুবিধার যুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দুই বিভাগের মধ্যে মতানৈক্য দেখা দেয়।

এই একীকরণের ফলে আশা করা হচ্ছে, মন্ত্রণালয়ের কাজ আরও দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং অভ্যন্তরীণ মনোমালিন্য দূর হবে।