শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪১:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মুরাদনগরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুরাদনগরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-

 


"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার" এই স্লোগান নিয়ে সদ্য নিবন্ধন পাওয়া  রাজনৈতিক দল বাংলাদেশ গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গণসমাবেশ ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গণঅধিকার পরিষদ কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলা শাখা।
শনিবার (২৬শে অক্টোবর) উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।


গণঅধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক ফরিদ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা কমিটির সাবেক আহ্বায়ক ফয়েজ উল্লাহ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম-সদস্য সচিব মাকসুদুর রহমান, গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলার সাবেক সদস্য সচিব গিয়াস উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা গণঅধিকার পরিষদের নেতা মোহাম্মদ রনি, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহজালাল সাদী, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আজহারুল আমিন, ছাত্রঅধিকার পরিষদ তিতুমীর কলেজ শাখার সাধারন সম্পাদক হাবীবুর রহমান।


এ সময় আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, বাঙ্গরা বাজার থানার ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাজী মাসুম, সাধারন সম্পাদক রাকিব সরকার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মেহেদী হাসান, গণঅধিকার পরিষদের জাহাপুর ইউনিয়ন সভাপতি নুরে আলম, শ্রমিক অধিকার পরিষদ নেতা জসিম উদ্দিন।


গণসমাবেশ শেষ করে উপজেলার ইসলামী চত্তরস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা।