শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৩:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 

মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 

ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-

 
রাজধানীর মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য আটক  সহ ছিনতাইকৃত অটো রিক্সা উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। 


পুলিশ সূত্রে জানা যায়-রাজধানীর মিরপুর মডেল থানায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন রিপন মিয়া। যেখানে বলা হয় শুক্রবার ভোরে  অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি রিপন মিয়ার কাছে শাহ আলী মাজারে যাওয়ার কথা বলে ভাড়া মিটিয়ে অটোরিক্সায় উঠে। এরপর পথিমধ্যে  দেশীয় অস্ত্রের দেখিয়ে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে অটো রিক্সাটি ছিনিয়ে সনি সিনেমা হলের দিকে পালিয়ে যায়। 
 

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক মো:সাজ্জাদ রোমন, এসআই সাঈদ ইবনে রাজিব, এসআই উজ্জল হোসাইন,এসআই আব্দুল আউয়াল এর যৌথ অভিযানে ৩ জন ছিনতাইকারী আটক ও ছিনতাইকৃত অটো রিক্সা সহ একটি ধারালো চাকু  উদ্ধার করে। 


আটকৃত আসামিরা হলেন মো:মাসুদ রানা(২৪),মো: ইব্রাহিম(২৫),মাকসুদ(২১)। জানা যায় এই অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইয়ের  অভিযোগে একাধিক মামলা রয়েছে। 
 

এ নিয়ে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো:সাজ্জাদ রোমন জানায়-আটকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চাহিয়া বিজ্ঞ  আদালতে প্রেরণের কার্যক্রমের পাশাপাশি চুরি,ছিনতাই,সন্ত্রাস মাদকের বিরুদ্ধে মিরপুর মডেল থানা পুলিশের আরো অভিযান অব্যাহত রয়েছে।