বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪২:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোহাম্মদ শামির টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

মোহাম্মদ শামির টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

গত বছর বিশ্বকাপের পর থেকে দেশের হয়ে খেলেননি মোহাম্মদ শামি। গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সিরিজ়ে খেলতে পারেননি। খেলবেন না আইপিএলেও।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হবে না মহম্মদ শামির। তবে কবে এই পেসার ফিরতে পারেন তা জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। শামি যে বিশ্বকাপে খেলতে পারবেন না তা বলেননি জয় শাহ। কিন্তু ফেরার যে সময় দিয়েছেন তাতেই মনে করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না তাঁর। 

সোমবার জয় সংবাদ সংস্থাকে বলেছেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।”


টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে জুন মাসে। জয় শাহর বক্তব্য অনুযায়ী, বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম শামির।

তবে, শেষ মুহূর্তে অলৌকিক কিছু হলে তিনি হয়তো খেলতে পারেন।

শামি সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেলেন না। তবুও গত বিশ্বকাপে পরের দিকের ম্যাচগুলিতে তিনি তার দক্ষতা প্রমাণ করেছিলেন।

এখন দেখার বিষয়, শামি কত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।