মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় মাদক ও যৌন নির্যাতনবিরোধী র‍্যালি-আলোচনা সভা

পটিয়ায় মাদক ও যৌন নির্যাতনবিরোধী র‍্যালি-আলোচনা সভা

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

নৈতিক ও ধর্মীয় মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে
 

ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবলসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে নৈতিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা বিদ্যালয়ের সময় শেষে কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন ও সতর্ক থাকতে হবে। মাদক, যৌন নির্যাতন, ইভটিজিং ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 

বক্তারা আরও বলেন, পাড়া-মহল্লায় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নৈতিক শিক্ষা ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা বাড়াতে হবে।
 

গতকাল পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এবং মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত মাদক ও যৌন নির্যাতনবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন একেএম সালাহউদ্দিন এমজেএফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ চৌধুরী।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শিলু বিকাশ বড়ুয়া, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নূর হোসেন এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ, চট্টগ্রামের উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম।
 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবর্ণা দাশ।
 

আলোচনা সভা শেষে মাদক ও যৌন নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।