শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৩:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

খুলনায় মধ্যরাতে যৌথ বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি, আহত কয়েকজন

খুলনায় মধ্যরাতে যৌথ বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি, আহত কয়েকজন

ঢাকা প্রেস-অনলাইন ডেস্ক:-

 

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান।

 

রোববার (৩০ মার্চ) মধ্যরাতে নগরীর আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের আড্ডাখানায় অভিযান চালায় যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই বাড়িটি ঘেরাও করলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। পাল্টা জবাবে যৌথ বাহিনীও গুলি চালায়, ফলে কয়েকজন আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

এসি আজম খান জানান, অভিযানের সময় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে এবং একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "প্রথমে খবর পাই সন্ত্রাসীরা সেখানে বৈঠক করছে। দ্রুত অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি এবং যৌথ বাহিনীর সহায়তা নিই। অভিযানের সময় সন্ত্রাসীরা আমাদের ওপর গুলি চালালে কয়েকজন আহত হন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে।"

 

তিনি আরও জানান, এখনো সন্ত্রাসীদের প্রতিরোধ অব্যাহত রয়েছে এবং বাহিনী সতর্ক অবস্থানে আছে। অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।