শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কারামুক্ত সন্ত্রাসীদের কঠোর নজরদারি: ডিএমপি কমিশনার

কারামুক্ত সন্ত্রাসীদের কঠোর নজরদারি: ডিএমপি কমিশনার

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান জানিয়েছেন, জামিনে মুক্তিপ্রাপ্ত সন্ত্রাসীদের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কেউ নতুন কোনো অপরাধে জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

রাজধানীর পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
 

ডিএমপি কমিশনার আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জেনেভা ক্যাম্পে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

পুলিশের অনুপস্থিত সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যারা এখনও কর্মস্থলে যোগ দেননি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।