সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপ : উদ্বোধন অনুষ্ঠান কখন, কীভাবে দেখবেন?

বিশ্বকাপ : উদ্বোধন অনুষ্ঠান কখন, কীভাবে দেখবেন?

বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনের পর আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

 

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে এবং ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে তিনটি আয়োজক দেশেই তিনটি আলাদা উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। যার প্রথমটি আজ অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকো সিটিতে।

 

বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে হলে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের বিনিদ্র রজনী কাটাতে হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। এরপর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম টফি এবং বায়োস্কোপ অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

 

বিশ্বকাপের থিম সং প্রজেক্টের অংশ হিসেবে এবারের উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করবেন একঝাঁক বিশ্বসেরা তারকা। তবে রাতের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান তারকা বার্না বয়। তারা দুজনে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ প্রথমবারের মতো দর্শকদের সামনে লাইভ পারফর্ম করবেন।

 

এছাড়া পারফর্মারদের তালিকায় আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউন্স, লস অ্যাঞ্জেলস আজুলস, মানা এবং টাইলা। কলম্বিয়ান তারকা রায়ান কাস্ত্রোও জে বালভিনের সাথে মঞ্চে যোগ দেবেন। হলিউডের গ্ল্যামার যোগ করতে ফিফা বিশ্বকাপের দূত হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকান-আমেরিকান জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক।

 

ম্যাচের ঠিক আগে মেক্সিকোর জাতীয় সঙ্গীত গাইবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন টাইলা। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে আছেন বিখ্যাত ইতালিয়ান ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচ।

 

স্টেডিয়ামের গেট ম্যাচ শুরুর চার ঘণ্টা আগেই খুলে দেওয়া হবে এবং দর্শকদের জন্য স্টেডিয়ামের চারপাশে নানা বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রেখেছে আয়োজক কমিটি। সব মিলিয়ে আজ রাত থেকেই বিশ্ব মেতে উঠছে ফুটবল উন্মাদনায়।