বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:০৪:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

আজ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ রবিবার মধ্যরাতে আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে আসবে বলে জানিয়েছে বিসিবি। ৭, ৮ এবং ৯ আগস্ট ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, সাংবাদিক এবং সমর্থকদের জন্য একাধিক স্থানে ট্রফিটি প্রদর্শন করা হবে। জেনে নিন সময় এবং স্থান।

৭ আগস্ট বাংলাদেশের গর্ব পদ্মা সেতুতে ট্রফি নিয়ে অফিশিয়াল ফটোশুট করা হবে। সেতুর মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া-১-এ বিকেল ৩টায় শুরু হবে এই ফটোশুট অনুষ্ঠান। পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি রাখা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে ট্রফি দেখার সুযোগ পাবেন জাতীয় নারী এবং পুরুষ দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, ক্রিকেট অফিশিয়াল-সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা।

পরদিন ৯ আগস্ট সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন। উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।