শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

লাখো মানুষের অশ্রুসিক্ত প্রার্থনা: ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত

লাখো মানুষের অশ্রুসিক্ত প্রার্থনা: ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত

নিউজ ডেস্ক:-



ফিলিস্তিনের স্বাধীনতা, শান্তি ও মানবিক মুক্তির দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়বিদারক বিশেষ মোনাজাত।

 

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এই মোনাজাতে অংশ নেন হাজারো মানুষ। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, শিশু ও নারীদের নির্মম মৃত্যু, এবং গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞের চিত্র হৃদয়ে ধারণ করে মানুষ আল্লাহর দরবারে কান্নাভেজা কণ্ঠে প্রার্থনা করেন।
 

মোনাজাতে বলা হয়, “ইসরায়েলের নৃশংসতা মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ আঘাত। আমরা আল্লাহর দরবারে মিনতি জানাচ্ছি, তিনি যেন নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষা করেন এবং তাদের স্বাধীনতার আলো দেখান।”
 

এ সময় ইসরায়েলি হামলা বন্ধ, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার, আহতদের দ্রুত সুস্থতা এবং শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপের জন্য প্রার্থনা করা হয়। দোয়ায় বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের সুবিচার দাবি করা হয়।
 

মোনাজাতে অংশ নেওয়া মো. শাহজাহান নামে এক প্রবীণ শিক্ষক বলেন, “টেলিভিশনে শিশুদের নিথর দেহ দেখে রাতে ঘুম আসে না। আজ মোনাজাতে শুধু একটাই কথা বলেছি— হে আল্লাহ, ফিলিস্তিনকে রক্ষা করো।”
 

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই গণসমাবেশে দেশজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী যখন ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে, বাংলাদেশও জানালো তাদের শক্তিশালী সংহতি।