শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

টঙ্গীতে দুই সন্তানকে কুপিয়ে হত্যা: মায়ের স্বীকারোক্তি, গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ

টঙ্গীতে দুই সন্তানকে কুপিয়ে হত্যা: মায়ের স্বীকারোক্তি, গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

গাজীপুরের টঙ্গীতে এক মর্মান্তিক ঘটনায় মা আলেয়া বেগম (৩০) নিজ সন্তান মালিহা (৬) ও আব্দুল্লাহ (৩) কে বঁটি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
 

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর রূপবানের মার টেক এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাইবোনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুদের এই নির্মম হত্যার বিচার দাবিতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
 

ঘটনার পরদিন শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, হত্যার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হয় যে, ঘটনার সময় কেউ ফ্ল্যাটে প্রবেশ করেনি।
 

পরে শিশুদের মা আলেয়া বেগমের কথাবার্তার অসংলগ্নতা ও হাতে কাটার চিহ্ন দেখে সন্দেহ গাঢ় হয়। শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেই সন্তানদের হত্যা করার কথা স্বীকার করেন। তিনি জানান, ঘরে থাকা বঁটি দিয়েই এ হত্যাকাণ্ড ঘটান।
 

তবে হত্যার পেছনে তার কী উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া দাবি করেন, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
 

ঘটনার পর আলেয়া বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে দুই শিশুর পিতা আব্দুল বাতেন মিয়া বাদী হয়ে আলেয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।