বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভিনিসিয়ুসকে ছয় সপ্তাহ থাকতে হতে পারে মাঠের বাইরে

ভিনিসিয়ুসকে ছয় সপ্তাহ থাকতে হতে পারে মাঠের বাইরে

লা লিগায় গত শুক্রবার সেল্টো ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১–০ গোলের জয়ে ১৮ মিনিটে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান উইঙ্গারের চোট কতটা গুরুতর, সেটা রিয়াল তখন জানাতে পারেনি। আজ রিয়ালের বিবৃতিতে ভিনিসিয়ুসের চোটের খবরটি নিশ্চিত করা হয়। ডান ঊরুর মাংশপেশিতে চোট পেয়েছেন ভিনি।  তবে কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে রিয়াল কিছু জানায়নি।

তাই বলে সংবাদমাধ্যম তো বসে নেই। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভিনিসিয়ুসকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ভিনিসিয়ুসকে এর আগে পূর্ণ ফিট হিসেবে না–ও পেতে পারে রিয়াল। এ সময়ের মধ্যে রিয়াল বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁকে পাবে না। 


স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্ক’ জানিয়েছে, অক্টোবরের আগে ভিনিসিয়ুসের মাঠে ফেরার সম্ভাবনা নেই। রিয়ালের জন্য এটা বড় ধাক্কা। গত মৌসুমে ৫৫ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি রিয়াল সতীর্থদের জন্য আরও ২১ গোল বানিয়েছেন ২৩ বছর বয়সী এ তারকা। হেতাফে, রিয়াল সোসিয়েদাদ ও লাস পালমাসের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে ভিনিসিয়ুসকে পাবে না রিয়াল। 

২ সেপ্টেম্বর হেতাফে, ১৬ সেপ্টেম্বর সোসিয়েদাদ ও ২৭ সেপ্টেম্বর লাস পালমাসের মুখোমুখি হবে মাদ্রিদের ক্লাবটি। এ সময়ের মধ্যে প্রতিপক্ষের মাঠেও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কার্লো আনচেলত্তির দলের। ২৪ সেপ্টেম্বর ‘মাদ্রিদ ডার্বি’তে আতলেতিকো মাদ্রিদের মাঠে নামবে রিয়াল। সব মিলিয়ে মোট ৫টি ম্যাচে ভিনিসিয়ুসকে রিয়ালের না পাওয়ার সম্ভাবনা বেশি। ৪টি ম্যাচ লা লিগায় ও অন্যটি চ্যাম্পিয়নস লিগে।