শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দিনাজপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ জন আটক

দিনাজপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫ জন আটক

ঢাকা প্রেস
দিনাজপুর প্রতিনিধি:-

 

বিরল উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস-এর ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মৌচুষা গ্রামের দীপপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন:

  • দিনাজপুরের খানসামা উপজেলার টাঙ্গুয়া গ্রামের প্রভাষ চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চানন রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮) এবং তাদের শিশুসন্তান দিপ্ত চন্দ্র রায় (৩)
  • বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে তপু চন্দ্র রায় (১৯)
  • রাজশাহীর গোদাবাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেমরমের ছেলে পাওলিনা হেমরম (১৪)

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানিয়েছেন, আটক পাঁচজনের মধ্যে দুই শিশুকে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।