শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া, আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ- ২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া, আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ- ২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-

ঢাকা, ০৫ নভেম্বর ২০২৪ (মঙ্গলবার):  বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া, আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান যথাক্রমে এসিসিএন্ডএস, এএসসিসিএন্ডএস ও ওসিএন্ডএস এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া; মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) এবং মেজর জেনারেল মোঃ মাকসুদুল হক, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পররাষ্ট্র মন্ত্রণালয় উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

 

আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে বর্ণিত সাঁজোয়া, আর্মি সার্ভিস কোর এবং অর্ডন্যান্স কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
 

অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।