সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫

ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫

ফরিদপুর প্রতিনিধি:-

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, ৬৪ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "জুলাই অভ্যুত্থান" শীর্ষক প্রযোজনাকে কেন্দ্র করে নাট্যকর্মশালা ও মুনীর চৌধুরী নাট্যোৎসব-২০২৫। এরই অংশ হিসেবে ফরিদপুরে শুরু হয়েছে বিশেষ এক নাট্যকর্মশালা, যেখানে স্থানীয় নাট্যদল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চায় যুক্ত অভিনয়শিল্পীরা অংশ নিচ্ছেন।
 

এ কর্মশালার জন্য ১৪ জন নাট্যকর্মী নির্বাচিত করা হয়েছে, যারা অডিশনের মাধ্যমে যোগদান করেছেন। ২৭ জানুয়ারি শুরু হওয়া এই কর্মশালা ১৫ দিনব্যাপী চলবে এবং ১০ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টায় কবি জসীম উদদীন হলে এর সমাপনী আয়োজনে "জুলাই অভ্যুত্থান" চূড়ান্ত নাটকটি মঞ্চায়িত হবে।
 

কর্মশালার আয়োজক ও ফরিদপুর জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন জানান, প্রশিক্ষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ দায়িত্ব পালন করছেন, এবং সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশ্বনাথ ভৌমিক।
 

ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীসহ বৈশাখী নাট্যগোষ্ঠী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, বিনোদন নাট্যদল, উড়ানী নাট্যদল, সংগ থিয়েটার ও বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা।