মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা-৩ আসনের জাহাঙ্গীর আলম সরকার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে   প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা-৩ আসনের জাহাঙ্গীর আলম সরকার

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে   প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা-৩ আসনের জাহাঙ্গীর আলম সরকার ।জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

জাহাঙ্গীর আলম সরকার ইতিপূর্বে  দীর্ঘ ২৮ বছর  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন । জাহাঙ্গীর আলম সরকার  প্রার্থিতা ফিরে পাওয়ায় মুরাদনগরে নির্বাচনের ব্যাপক  চাঞ্চল্য দেখা যাচ্ছে। জাহাঙ্গীর আলম সরকার এর অনুসারী সকল কর্মী সমর্থকদের ফেসবুক সহ  সব ধরণের সামাজিক মাধ্যমে  ব্যাপক  সরব দেখা যাচ্ছে। 

মুরাদনগর আসনের বর্তমান সংসদ সদস্য জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং জাহাঙ্গীর আলম সরকার এর মধ্যে প্রতিযোগিতা হবে । মুরাদনগরে সাধারণ ভোটারগন সুন্দর এবং ব্যাপক অংশগ্রহন মূলক নির্বাচন হবে বলে মনে করছেন ।