সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চার উইকেট নিয়ে প্রথম সেশন বাংলাদেশের

চার উইকেট নিয়ে প্রথম সেশন বাংলাদেশের

চার উইকেট নিয়ে দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম দুই পাশ থেকে বোলিং শুরু করেছিলেন। দুজনের চাপে প্রথম আধঘণ্টার মধ্যেই আউট হন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইস, তাদের ফেরান তাসকিন। এরপর থেকে পাকিস্তানের হয়ে লড়ে যাচ্ছেন বাবর আজম। বাংলাদেশের জন্য এই সেশনে যা একটু অস্বস্তি, তা তার টিকে থাকা।

 

শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছেন বাবর। তাকে কিছুক্ষেত্রে সে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের রক্ষণাত্মক ফিল্ডিংও। তবে পাকিস্তানের জন্য চিন্তা, বাবর কারও সঙ্গেই বড় জুটি বাধতে পারছেন না।

 

শান মাসুদের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ার পর তাকে ফিরিয়ে দেন মিরাজ। পরে বাবরের সঙ্গী হন সৌদ শাকিল। তার ও বাবরের জুটিতে রানের গতি কমলেও থিতু হওয়ার চেষ্টা ছিল। কিন্তু তাও হতে দেননি মিরাজ। তার বলে সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন শাকিল।

 

শেষ আধঘণ্টায় বাবরের সঙ্গী হয়েছেন সালমান আগা। বাবর ৫৮ বল খেলে ৩৭ ও সালমান ১৫ বলে ৬ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছেন। ৪০ মিনিটের সেই বিরতির পর ফিরেই দ্রুতই তাদের ফেরাতে চাইবে বাংলাদেশ।