শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২১:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বিজ ও সার বিতরণ উদ্বোধন

প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বিজ ও সার বিতরণ উদ্বোধন

ঢাকা প্রেস,কুমিল্লা জেলা প্রতিনিধি:-

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লাকসাম উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায়, বিনামূল্যে রবি মৌসুমী বিজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ৷ সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন৷।

 

প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বিজ ও সার বিতরণ উদ্বোধন


উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে এই প্রনোদনা দেওয়া হয়৷ তার মধ্যে ১৫০ জনকে ১কেজি সরিষা বিজ, ১০কেজি ডিএমপি ও ১০কেজি এমওপি সার৷ ২০জনকে ১কেজি সূর্যমুখীর বিজ, ১০কেজি ডিএমপি ও ১০কেজি এমওপি সার এবং ২০জনকে ২কেজি ভূট্টা বিজ, ২০কেজি ডিএমপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়৷।
 

প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বিজ ও সার বিতরণ উদ্বোধন — ছবি ২


অপর দিকে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের অধীনে আরো ১১জন সুবিধা ভোগীর মাঝে মিশ্র ফলগাছের চারা ও জৈব সার বিতরন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন৷
এসময় ১১জন সুবিধা ভোগীর মাঝে ২০টি চারা গাছ ও ৫০ কেজি জৈব সার প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাহাদাৎ হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী আহমেদ, বিভিন্ন ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ উপকার ভোগী কৃষক কৃষানী।