বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোনালদোর নৈপুণ্যে আল নাসর জয় ৪-০ গোলে

রোনালদোর নৈপুণ্যে আল নাসর জয় ৪-০ গোলে

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে আল নাসর জয় পেল বড় ব্যবধানে। সৌদি প্রো লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আল শাবাবকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। খেলতে নেমে ১৩ ও ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ৪০তম মিনিটে সাদিও মানে ব্যবধান ৩-০ করেন।

আর শেষদিকে সুলতান আল-ঘানাম গোল করলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এর আগে গত শুক্রবার আল ফাতেহকে ৫-০ গোলে হারায় আল নাসর। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এ ম্যাচেও হ্যাটট্রিকের সুযোগ ছিল তার সামনে। কিন্তু দল তৃতীয় পেনাল্টি পেলেও তিনি সেটা নেননি। 


রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড সেটা দিয়ে দেন সতীর্থ আবদুলরহমান ঘারিবকে। যদিও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। রোনালদো যদি পেনাল্টিটা নিতেন এবং গোল করতেন, তাহলে ক্যারিয়ারে তার গোলের সংখ্যা হতো ৮৫০টি। সাবেক লিভারপুল ফরোয়ার্ড মানে এদিন গোল পাওয়ায় শেষ দুই ম্যাচে তার নামের পাশে লেখা হলো ৩ গোল। 

শেষ দিকে আল শাবাবকে এদিন ১০ জন নিয়ে খেলতে হয়েছে এভার বনেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়ায়। দিনের আরেক ম্যাচে এদিন আল তাইকে ২-০ গোলে হারিয়েছে আল আহলি। দলটির হয়ে গোল করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ ও বার্সেলোনার সাবেক ফুটবলার ফঁক কেসিয়ে।