সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পেস বোলিংয়ে বাজিমাতের আশা শাহিন শাহর

পেস বোলিংয়ে বাজিমাতের আশা শাহিন শাহর

পাকিস্তান দলটি অনেক নাটক মঞ্চায়ন করে টি২০ বিশ্বকাপ খেলেছে শ্রীলঙ্কায়। সেখানে খুব একটা ভালো করতে পারেনি। সুপার এইট থেকে বাদ পড়েছে। টি২০ অধ্যায় শেষ হতে না হতেই আজ থেকে ওয়ানডে মিশনে নামতে হচ্ছে শাহিন শাহ আফ্রিদিদের। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজটি বাংলাদেশের মতো পাকিস্তানের জন্যও নতুন শুরু। তবে দুই দলের চাওয়ায় পার্থক্য আছে। 

 

এ মুহূর্তে বাংলাদেশ দলের বেশি প্রয়োজন পয়েন্ট অর্জন করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা। পাকিস্তানের সেখানে র‍্যাঙ্কিং নিয়ে ভাবার কারণ নেই। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চার নম্বর দল তারা। শাহিন শাহ আফ্রিদিদের লক্ষ্য হলো পরের বিশ্বকাপের জন্য ওয়ানডে দলটাকে এখন থেকেই গুছিয়ে ফেলা। এ কারণে আন্তর্জাতিক অভিষেক না হওয়া ছয়জন ক্রিকেটার নিয়ে সিরিজ খেলতে এসেছে তারা। পাকিস্তান অধিনায়ক গতকাল সংবাদ সম্মেলনে জানান, আজ তিনজনের অভিষেকও করাবেন। সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও শামিল হোসেন খেলবেন উদ্বোধনী ম্যাচে। 

 

পাকিস্তান ওয়ানডে সংস্করণে মোটামুটি ভালো খেলছে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে। ওই দলের অনেক ক্রিকেটার এই দলে নেই। বাবর আজমের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। যদিও পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ বলছেন অভিজ্ঞ কাউকেই বাদ দেওয়া হয়নি। নবীনদের পরখ করার জন্য অভিজ্ঞদের বিশ্রাম দেওয়া হয়েছে। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এই সিরিজে কেউ বাদ পড়েনি। আমরা শুধু আমাদের তরুণদের সুযোগ দিতে চাই এবং তারাও (বাবর) আমাদের ভবিষ্যৎ।’ তিনি জানান, ‘আমাদের শুধু বিশ্বকাপের জন্য আমাদের দলকে প্রস্তুত করতে হবে এবং এটাই তরুণদের জন্য উপযুক্ত সুযোগ।’ 

 

১৫ জনের স্কোয়াডে ছয়জন নবাগত হলেও বাকিরা অভিজ্ঞ। তাদের বোলিং বিভাগ অনেক শক্তিশালী। চারজন পেসারের সঙ্গে একজন লেগ স্পিনার ও একজন চায়না ম্যান আছে। এই বোলিং ইউনিটই হুমকি হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য। যদিও পাকিস্তান অধিনায়ক বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন, ‘বাংলাদেশ একটি ভালো দল এবং ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলে। তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। আমরাও সম্প্রতি ভালো করেছি। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়েছি। আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং সেটাই চালিয়ে যেতে চাই।’

 

শাহিন শাহ মনে করেন মিরপুরের উইকেট এবার পেসারদের অনুকূলে থাকবে। সবুজ উইকেটে ভালো করার ব্যাপারে আশাবাদী তারা। পেস বোলিং ইউনিট কাজে লাগিয়ে তোপ দাগাতে চান স্বাগতিকদের ওপর।