শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফরিদপুরে পুলিশে যোগ দিতে আহ্বান, স্বচ্ছ নিয়োগের আশ্বাস

ফরিদপুরে পুলিশে যোগ দিতে আহ্বান, স্বচ্ছ নিয়োগের আশ্বাস

ঢাকা প্রেস নিউজ


পুলিশে যোগ দিতে আহ্বান, স্বচ্ছ নিয়োগের আশ্বাস

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের অনিয়ম হবে না বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আবদুল জলিল। সোমবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত, সৎ, সাহসী ও মেধাবী যুবকদের পুলিশে যোগ দিতে আহ্বান জানাচ্ছেন তিনি।
 

পুলিশ সুপার জানান, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। তিনি আরও বলেন, কোনো প্রার্থী যদি নিয়োগের বিনিময়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগ বাতিল করা হবে।
 

পুলিশ সুপার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন তাদের সন্তানদেরকে প্রলোভনে না ফেলেন। দেশের সেবা করার জন্য পুলিশ একটি মহান পেশা এবং তিনি আশা করেন, যোগ্য প্রার্থীরা এই সুযোগ কাজে লাগাবে।
 

পরীক্ষার সময়সূচি:

ফরিদপুরে আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর শারীরিক, ১২ নভেম্বর লিখিত এবং ১৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।