সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪৬তম বিসিএসের প্রিলির তারিখ ঘোষণা

৪৬তম বিসিএসের প্রিলির তারিখ ঘোষণা

৪৬তম বিসিএসের প্রিলির জন্য তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন( পিএসসি)। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র।

 

পিএসসির একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, কমিশনে আজ সিদ্ধান্ত হয়েছে আগামী ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে সভায়।

 

গত বছরের ১০ ডিসেম্বর থেকে চাকরিপ্রার্থীরা ৪৬তম বিসিএসে আবেদন শুরু করেছিলেন। এ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার ১৪০ জন ক্যাডার নেওয়া হবে।গত ১৮ জানুয়ারি পিএসসি ৯ মার্চ আটটি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল।পরে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কমিশন।