শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চট্টগ্রামে সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রামে সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার

ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর লাভ লেইন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন, সলিম উল্লাহ বাচ্চুর কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য পুলিশের কাছে রয়েছে। এছাড়াও, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি তিনি। এইসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

 

সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার হদিস মিলছিল না।

 

পুলিশের একটি দল অভিযান চালিয়ে লাভ লেইন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কিছু জব্দ করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

 

গ্রেপ্তারকৃত সাবেক কাউন্সিলরকে কোতোয়ালী থানায় নিয়ে আনা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং অবৈধ অস্ত্রের অভিযোগের তদন্ত করবে।