সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দ্বিতীয় ম্যাচে হেরেছে মুস্তাফিজ-ইমনের লাহোর

দ্বিতীয় ম্যাচে হেরেছে মুস্তাফিজ-ইমনের লাহোর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান এবং ব্যাটার পারভেজ হোসেন ইমনের লাহোর কালান্দার্স। 

 

গতরাতে টুর্নামেন্টের ষষ্ঠ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের কাছে ৪ উইকেটে হারে লাহোর। নিজেদের প্রথম ম্যাচে হায়দারাবাদ কিংসম্যানকে ৬৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল লাহোর।

 

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর। করাচির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি লাহোরের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রানের মামুলি সংগ্রহ পায় তারা। দলের হয়ে আব্দুল্লাহ শফিক ৩৩ ও হাসিবুল্লাহ খান ২৮ রান করেন। 

 

চার নম্বরে ব্যাট হাতে নেমে ১টি ছক্কায় ১২ বলে ১২ রান কলাহোরের দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পান মুস্তাফিজ। এগার নম্বরে নেমে অপরাজিত ১ রান করেন তিনি। করাচির হয়ে ২টি করে উইকেট নেন মঈন আলি, মির হামজা ও এডাম জাম্পা। 

 

১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শাহিন শাহ আফ্রিদি ও মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুন্যে ৩৯ রানে ৩ উইকেট হারায় করাচি। 

 

ইনিংসের অষ্টম ওভারে প্রথম বোলিং আক্রমনে এসে ১ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। এরপর নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ৫ রান করে দেন তিনি। 

 

লাহোরের দারুণ বোলিং নৈপুন্যে দ্রুত রান তুলতে পারেনি করাচি। ফলে শেষ দুই ওভারে ২৩ রান দরকার পড়ে করাচির। ১৯তম ওভারে ৯ রান দেন মুস্তাফিজ। এতে শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার পড়ে করাচির। 

 

১৯তম ওভার শেষে বলের অবস্থা পরিবর্তনজনিত কারণে লাহোরকে ৫ রান জরিমানা করা হয়। এতে জয়ের জন্য শেষ ওভারে ৯ রানের সমীকরণ পায় করাচি। 

 

পেসার হারিস রউফের করা শেষ ওভারের প্রথম বলে উইকেট হারালেও, দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কায় করাচির জয় নিশ্চিত করেন আব্বাস আফ্রিদি। 

 

করাচির হয়ে মুহাম্মদ ওয়াসিম ৩৭ বলে ৩৮, সাদ বাইগ ১৯, মঈন ১৮, আজম অপরাজিত ১৪ ও আব্বাস অনবদ্য ১০ রান করেন। 

 

৪ ওভারে ২০ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। লাহোরের হয়ে প্রথম ম্যাচেও দারুণ বোলিং করেন ফিজ। হায়দারাবাদের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট শিকার করেছিলেন তিনি।