শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-

 

বাংলাদেশ নৌবাহিনী গত মঙ্গলবার (১৫ অক্টোবর) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৩১ জন ভারতীয় জেলেসহ দুটি ট্রলিং জাহাজ আটক করেছে। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মৎস্য শিকার করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
 

মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে সরকার ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করেছিল। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি জেলেরা এই অবৈধ কার্যকলাপের অভিযোগ করে আসছিল।
 

আটককৃত জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায়। বুধবার (১৬ অক্টোবর) পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনে নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।