সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আনোয়ারার বৈরাগ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে মামুন খানের তথ্য-উপাত্ত জমা

আনোয়ারার বৈরাগ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে মামুন খানের তথ্য-উপাত্ত জমা

বিশেষ প্রতিনিধি:

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী মামুন খান যাচাই-বাছাই কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিয়েছেন।

 

মামুন খান আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় সমর্থন প্রদানের লক্ষ্যে প্রার্থীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই কার্যক্রমের অংশ হিসেবে তিনি এসব তথ্য জমা দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহম্মদ, দিল মোহাম্মদ মনজু ও মনসুর উদ্দিন।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল মঈয়ুম চৌধুরী ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মো. ফোরকানসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলীয় সমর্থন নির্ধারণের প্রক্রিয়ায় প্রার্থীদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।