বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৯:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিয়ম বদল আফগানিস্তানে, আইপিএল খেলতে পারবেন মুজিব, নবীন এবং ফারুকি

নিয়ম বদল আফগানিস্তানে, আইপিএল খেলতে পারবেন মুজিব, নবীন এবং ফারুকি

আইপিএলের জন্য নিয়মে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকিকে আইপিএল খেলার ছাড়পত্র দিল তারা। তবে এই তিন ক্রিকেটারকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেটে নেওয়া হয়েছে বেতনও।

আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে, এই তিন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। নবীনেরা দেশের বার্ষিক চুক্তি থেকে নাম তুলে নিতে চেয়েছিলেন। তার পরেই বোর্ড তাঁদের ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আফগানিস্তানের হয়ে না খেলে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি খেলার দিকেই ঝোঁক বেশি, সেই কারণে বার্ষিক চুক্তিতে সই করতে চাননি নবীন, মুজিবেরা।


মুজিবকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা। নবীনকে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস এবং ফজলকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।