শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকায় একদিনে ৭৩৪ ট্রাফিক মামলা, জরিমানা ৩১ লাখ টাকা

ঢাকায় একদিনে ৭৩৪ ট্রাফিক মামলা, জরিমানা ৩১ লাখ টাকা

ঢাকা প্রেস নিউজ


রাজধানীতে যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে গত শনিবার ৭৩৪টি ট্রাফিক মামলা করেছে এবং প্রায় ৩১ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

 

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মামলাগুলো করা হয়। এছাড়াও, ৬৪টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৩৫টি গাড়ি রেকার করা হয়। জরিমানাকৃত টাকার মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাত-দিন কাজ করছে।