শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: ৬ জেলে আটক ও ৮ লাখ টাকার জাল জব্দ

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: ৬ জেলে আটক ও ৮ লাখ টাকার জাল জব্দ

ঢাকা প্রেস
শরীয়তপুর প্রতিনিধি:-

 

শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া, প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জালসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
 

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
 

জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম জানান, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।