সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তরুণ অভিনেতা শাহবাজ সানীর মৃত্যু

তরুণ অভিনেতা শাহবাজ সানীর মৃত্যু

বিনোদন প্রতিবেদক:-
 

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যু নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অপূর্ব লিখেছেন, "অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।"
 

একটি সূত্র জানিয়েছে, শাহবাজ সানী স্ট্রোক করেছিলেন।
 

শোবিজ অঙ্গনে শাহবাজ সানীর যাত্রা শুরু হয় নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটকের মাধ্যমে। স্বল্প সময়ের মধ্যেই তিনি অভিনয় দক্ষতায় দর্শকের ভালোবাসা অর্জন করেন এবং নির্মাতাদের আস্থাভাজন হয়ে ওঠেন।
 

২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।
 

শাহবাজ সানীর অকাল প্রয়াণ শোবিজ অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।