শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

পুঠিয়ায় এক গৃহবধু গঁলায় ওরনা পেচিয়ে হত্যা না আত্মহত্যা? স্বামী আটক

পুঠিয়ায় এক গৃহবধু গঁলায় ওরনা পেচিয়ে হত্যা না আত্মহত্যা? স্বামী আটক

রাজশাহী জেলা প্রতিনিধিঃ-



রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া গ্রামে মোসাঃ সুমা (২৩) নামের এক  গৃহবধুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে এক রহস্যজনক কেউ বলছে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন অবার মেয়ের পরিবার অভিযোগ করছে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আত্মহত্যা না হত্যা এ নিয়ে তৈরি হয়েছে এক সমলোচনা। রোববার (১৬ই মার্চ) রাত আনুঃ ০২:০০ হতে ০৬:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় ওই ঘটনা ঘটে।  স্থানীয় অনুসন্ধান ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে দ্বন্দ্ব চলে আসছিল। স্থানীয়রা, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন মর্মে প্রাথমিক ভাবে ধারনা করচ্ছে। স্বামীর নাম শিপন আলী (২৩)। শিপন বারুইপাড়া গ্রামের রুস্তমা আলীর ছেলে। 


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ঘটনার পর সকালে তার স্ত্রী গলায় ওলনা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রতিবেশীরা মেয়ের পরিবারকে ডেকে এনে দেখান। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশটি দেখে সন্দেহ হলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠান। অন্যদিকে স্থানীয়রা আরো বলেন দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই ঘটনায় নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শিপন আলীকে আটক করেন পুঠিয়া থানা পুলিশ, পরে শিপনকে জেল হাজতে প্রেরণ করা হয়। সরেজমিনে গেলে অভিযুক্ত শিপন আলীর পিতা রুস্তম আলীকে বাসায় পাওয়া যায়নি।


এসব বিষয়ে নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বলেন, আমার জামাইরা মিলে আমার মেয়েকে মেরে ফেলেছে আমি তাদের ফাঁসি চাই। আমি ঘটনার সুষ্ট তদন্ত করে সঠিক বিচার চাই। 


এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদেরকে ও আইনের আওতায় আনা হবে।