শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ বাংলাদেশি

ঢাকা প্রেস নিউজ


আরও ১৮৩ বাংলাদেশি দেশে ফিরলেন..........

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষের জেরে লেবাননে আটকে পড়া ১৮৩ জন বাংলাদেশি নাগরিককে সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
 

এর আগেও একাধিক ফ্লাইটে লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনা হয়েছিল। সর্বমোট ৫২১ জন বাংলাদেশিকে এভাবে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
 

প্রত্যাবাসিত প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস (বৈরুত), এবং আইওএমের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 

লেবাননে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশিদের জীবন ও সম্পত্তির ঝুঁকি সৃষ্টি হওয়ায় সরকার তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
 

আইওএম প্রত্যাবাসিতদের জন্য আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করছে।
 

বাংলাদেশ দূতাবাস (বৈরুত) লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।