শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৫:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লালমনিরহাট  বুড়িমারী মহ সড়কে প্রাণ গেল আ.লীগ নেতার

লালমনিরহাট  বুড়িমারী মহ সড়কে প্রাণ গেল আ.লীগ নেতার

ঢাকা প্রেস
মোঃ সিরাজুল ইসলাম পলাশ,লালমনিরহাট  জেলা প্রতিনিধি:-


 

লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন জিহাদ বাবু নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
 

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কালভৈরব এলাকায় এ ঘটনা ঘটে। ভেলাগুড়ী ইউপি সদস্য আশরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহত ফিরোজ হাসান জিহাদ বাবু হাতীবান্ধা উপজেলার মধ্য-কাদমা গ্রামের বাসিন্দা ও ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রংপুরে বোনের বাড়িতে বেড়াতে যান ফিরোজ হাসান জিহাদ বাবু। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে কালীগঞ্জের কালভৈরব বাজার পার হয়ে গোডাউন এলাকায় পৌঁছালে একটি কালভার্টে ধাক্কা খেয়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

ভেলাগুড়ী ইউনিয়নের ইউপি সদস্য আশরাকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় জিহাদ বাবুর নিহতের খবর শুনেছি। এভাবে চলে যাবে ভাবতে পারিনি। তিনি অনেক ভালো মানুষ ছিলেন।