শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পটুয়াখালীতে ফেসবুক স্ট্যাটাসের পর তরুণীর আত্মহত্যা

পটুয়াখালীতে ফেসবুক স্ট্যাটাসের পর তরুণীর আত্মহত্যা

ঢাকা প্রেস
পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি:-

 

পটুয়াখালী সদর উপজেলার কাঠপট্টি এলাকায় এক তরুণী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করার পর আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

পটুয়াখালীতে ফেসবুক স্ট্যাটাসের পর তরুণীর আত্মহত্যা


 

নিহত আফরোজা আক্তার খাদিজা (২৫) পটুয়াখালী করিম মৃধা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, খাদিজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রেম সংক্রান্ত একটি আবেগঘন পোস্ট করার পর দুপুর ২টার দিকে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
 

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ঘটনার সময় খাদিজার বাবা, মা এবং ভাই কেউই বাড়িতে ছিলেন না। পরে তার ছোট ভাই তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে উঠলে স্থানীয়রা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।