সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরিতে চাকরির সুযোগ

ইরিতে চাকরির সুযোগ

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে সিনিয়র স্পেশালিস্ট-মনিটরিং, ইভালুয়েশন অ্যান্ড লার্নিং (মিল) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র স্পেশালিস্ট-মনিটরিং, ইভালুয়েশন অ্যান্ড লার্নিং (মিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাগ্রিকালচার, এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাগ্রিকালচার, এনভায়রনমেন্ট ও ন্যাচারাল রিসোর্সের ডেভেলপমেন্ট প্রোগ্রামে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। তত্ত্বভিত্তিক মূল্যায়ন ও কোয়ানটিটেটিভ মেথডে দক্ষ হতে হবে। এশিয়া অঞ্চলে অ্যাগ্রিকালচার ফর ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসটিএটিএ, এসপিএসএস বা কোয়ানটিটেটিভ ইমপ্যাক্ট ইভালুয়েশনের জন্য আর-এর কাজ জানতে হবে।

কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মূল বেতন ৭০,৬৬৭-১,৩০,৮৩৩ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা ১৪ হাজার ৪০০ টাকা, মাতৃত্বকালীন ভাতা মাসে ২ হাজার টাকা (৯ মাস), প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা আছে।


যেভাবে আবেদন
প্রার্থীদের অনলাইনে এ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৩।