শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৫:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা রচনা প্রতিযোগিতায় বিজয়ী যারা

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা রচনা প্রতিযোগিতায় বিজয়ী যারা

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-


 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত "জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা" বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: সংকট ও সম্ভাবনা রচনা প্রতিযোগিতায় বিজয়ী যারা


 

শনিবার (২২ মার্চ) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহ বিলিয়া জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জানা যায়, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নবনিতা দাস রাখি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিরাজুম মনিরা। এছাড়া তৃতীয় স্থান অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নুরনবী।
 

এসম্পর্কে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, "বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বই পুরুষ্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটানোর জন্যই আমাদের এই আয়োজন। তরুণ লেখকদের গবেষণাধর্মী লেখালেখিতে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও চিন্তাশীল লেখার প্রতি আগ্রহী করেছে। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে।"