শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৬:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শাহজালাল বিমানবন্দরের আশপাশ এখন ‘নীরব এলাকা’

শাহজালাল বিমানবন্দরের আশপাশ এখন ‘নীরব এলাকা’

ঢাকা প্রেস নিউজ


ঢাকা, ১ অক্টোবর:
আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে দেড় কিলোমিটার এলাকা ‘নীরব এলাকা’ বা ‘সাইলেন্ট জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, বিমানবন্দরের উত্তর ও দক্ষিণ দিকের নির্ধারিত এলাকা, স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এ নীরব এলাকাটি বিস্তৃত হবে। এই সিদ্ধান্তটি বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪ অনুসারে নেওয়া হয়েছে।
 

গত রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএনসিসি এই ঘোষণা দেয়। এই নতুন নিয়মের ফলে বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ কমবে এবং যাত্রীরা আরও শান্ত পরিবেশ উপভোগ করতে পারবে।