শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার

রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার

আরিফুজ্জামান (সাগর),ঢাকা প্রেস:-


ঢাকা, ১৫ নভেম্বর ২০২৪, (শুক্রবার):    আজ (১৫ নভেম্বর ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ অভিযান (র‌্যাব এবং পুলিশসদস্যসহ) পরিচালনা করে মোঃ হাফিজ, মোঃ রাব্বী গাজী, মোঃ করিম, রাজিয়া বেগম, মোছাঃ  বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে আটক করা হয়। এসময় অভিযুক্তদের নিকট হতে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, পল্লবী থানায় উক্ত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য উক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।