সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ থেকে, কিনবেন যেভাবে

বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ থেকে, কিনবেন যেভাবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের সিলেট-পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। বিকাল ৪টা থেকে দর্শকরা অনলাইনে টিকিট কাটতে পারবেন।

সিলেট পর্বে এবার শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে। স্টেডিয়ামের বুথে সরাসরি টিকিট পাওয়া যাবে না। দর্শকরা এই ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন। সবচেয়ে কম দামি টিকিট ২০০ এবং সর্বোচ্চ ২০০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব ও পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা। ক্লাব হাউজ ৫০০, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ এবং শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ায় ২০০ টাকায় টিকিট কেটে খেলা দেখা যাবে।

ক্লাব হাউজ জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ৬০০ টাকা। বিপিএলের সিলেট পর্বে দেশের শীর্ষ ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকাদের খেলতে দেখার সুযোগ থাকছে।

তাই দর্শকদের ভিড় এড়াতে এবং নির্বিঘ্নে টিকিট নিশ্চিত করতে আগেভাগে অনলাইনে টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।