সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২৫:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্ব আগামীতে বিসিবির

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্ব আগামীতে বিসিবির

ঢাকা প্রেস নিউজ

 

বিপিএলের ২০২৫ সালের আসর শেষ হয়েছে এবং চট্টগ্রাম কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এবারের টুর্নামেন্টে ভালো রান হওয়ায় গ্যালারিতে ছিল উপচে পড়া ভীড়। তবে কিছু বিতর্কিত বিষয়ও সামনে এসেছে, যেমন দুটি ফ্র্যাঞ্চাইজি দেশি ও বিদেশি ক্রিকেটারদের যথাযথ পারিশ্রমিক পরিশোধ করেনি।
 

এছাড়া, দলের খেলা শেষে ক্রিকেটারদের দেশে ফেরার যথাযথ ব্যবস্থা করা হয়নি এবং তাদের নিয়ে কিছু অনাকাঙ্খিত মন্তব্যও শোনা গেছে। এই বিষয়গুলো নিয়ে বিসিবি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীতে বিপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক, ম্যাচ ফি, হোটেল ব্যবস্থাপনা ও টুর্নামেন্ট শেষে দেশে ফেরার ব্যবস্থা বিসিবি করবে।
 

বিসিবি এক বার্তায় জানিয়েছে, তারা নিজেই বিপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের ব্যবস্থাপনা করবে। বিপিএল ড্রাফটে থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সরাসরি যোগাযোগ করবে এবং তাদের ম্যাচ ফি’র নিশ্চয়তা প্রদান করবে। পাশাপাশি, সময়মতো পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিজেই পরিচালনা করবে।
 

এছাড়া, বিসিবি বিদেশি ক্রিকেটারদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে এবং টুর্নামেন্ট শেষে তাদের দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করবে। বিসিবি ফ্র্যাঞ্চাইজির জন্য আর্থিক স্বচ্ছতার বিষয়েও কঠোর হবে এবং খেলোয়াড়দের সেফগার্ডিং ও পারিশ্রমিকের পদ্ধতিতে কঠোর মনোভাব অবলম্বন করবে।
 

বিসিবির সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে বলেছেন, "বিসিবির এই উদ্যোগ প্রমাণ করে যে, বিপিএলের সততা নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি ক্রিকেটারদের পেশাদার অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিপিএলের পরিচালনা ও আর্থিক বিষয়কে শক্তিশালী করতে বোর্ড সকল স্টেকহোল্ডারদের সঙ্গে সর্বদা যুক্ত থাকবে।"