শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নারায়ণগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার

ঢাকা প্রেস, নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহত নিলুফা বেগম (৫৫) কুমিল্লার দাউদকান্দি থানার বাসিন্দা এবং ফতুল্লার গাবতলী নতুন বাজারে ভাড়া থাকতেন। তিনি মাসদাইর সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন।
 

সোমবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর বাসায় এই ঘটনা ঘটে। নিহতের ছেলে নাছিরের অভিযোগ, শান্ত নামে এক যুবক তার মায়ের হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করছিল। নিষেধ করায় শান্ত ক্ষিপ্ত হয়ে তার মায়ের মাথায় ও শরীরে আঘাত করে। আশপাশের লোকজনের চিৎকারে দৌড়ে গিয়ে নিলুফাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শান্তকে গ্রেপ্তার করে। শান্ত কুমিল্লার হোমনা থানার বাসিন্দা। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, হত্যার কারণ এখনও অস্পষ্ট। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং শান্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছে।